সংসদীয় শৃঙ্খলা
সংসদে বিতর্কিত মন্তব্যের পর হাসনাতকে ঘিরে প্রশ্নের ঝড়
জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচকদের অভিযোগ, বাজেট অধিবেশনে দেওয়া তার কিছু বক্তব্য সংসদের কার্যপ্রণালী বিধি, স্পিকারের পূর্ববর্তী রুলিং এবং বিচারাধীন বা আদালতে নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে সংসদে আলোচনার প্রচলিত রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।